1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নাগরিকদের জবাবদিহিতায় গাইবান্ধা পৌর মেয়র - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

নাগরিকদের জবাবদিহিতায় গাইবান্ধা পৌর মেয়র

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৬৭ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে কলেজপাড়ার আহম্মদ উল্যাহ মোড়ে আজ বুধবার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

হুইপ গিনি বলেন, দেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। তাই প্রত্যেক নাগরিককে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি এলাকার প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা আমাদের এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আর প্রত্যেকটি এলাকা সুন্দরভাবে গড়ে উঠলে আমাদের রাষ্ট্রও সুন্দর হবে। আধুনিক উন্নত রাষ্ট্র গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জনগণের মুখোমুখি হওয়ার জন্য তিনি পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, সরাসরি জনগণের কাছ থেকে তাদের কথা শুনে মেয়র সমাধান দেয়ার চেষ্টা করছে, এটি প্রশংসার দাবিদার। এতে করে মেয়র প্রত্যেকটি এলাকার মানুষের অভিযোগ ও প্রকৃত চিত্র সঠিকভাবে জানতেও পারছেন।
৩নং ওয়ার্ডবাসীকে নিয়ে অনুষ্ঠিত এই কর্মীসভায় ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র মতলুবর রহমান। এসময় ওয়ার্ডের বিভিন্ন সমস্যার বিষয়ে সমাধানমূলক বক্তব্য রাখেন তিনি। কর্মীসভায় সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION