1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক শিক্ষক বরখাস্ত - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

মুকসুদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক শিক্ষক বরখাস্ত

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নিউটন সরকার নামের একজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের সাথে একজন গৃহিণীর আপত্তিকর কিছু ভিডিও ও ছবি ভাইরাল হলে স্কুলের ম্যানেজিং কমিটির অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিস ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

৬৭ নং কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র অভিভাবক মিরাজ মোল্লা জানান, উক্ত স্কুলের সহকারী শিক্ষক নিউটন বিশ্বাসের সাথে একজন গৃহিণীর অধৈধ সম্পর্ক চলছিলো৷ কিছুদিন আগে সেই গৃহিণীর সাথে কিছু অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই আমরা ছাত্র অভিভাবকের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছি। এমন চরিত্রহীন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ। যতদ্রুত সম্ভব তাকে চাকুরীচ্যুত করে শাস্তির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ জানিয়েছি৷ অভিযুক্ত শিক্ষক নিউটন সরকার কাশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামের মৃত রেপোতি সরকারের ছেলে।

অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৬৭ নং কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিংর কমিটির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION