1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের কর্মকর্তারা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

টুঙ্গিপাড়ায় ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের কর্মকর্তারা

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ সাত দেশের আট সামরিক কর্মকর্তা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন।

সাত দেশের সামরিক কর্মকর্তারা হলেন- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভার‌তের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমা‌রের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন। এ সময় সাত দেশের সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের আট সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারের মোট ২২ জন সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা সমাধিসৌধ এলাকা পরিদর্শন করেন।

এ সময় ডি‌জিএফআই-এর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল হা‌মিদুল হক ব‌লেন, বাংলা‌দে‌শে কর্মরত সাম‌রিক প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বা‌র্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হি‌সে‌বে আজ দুপু‌রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। প‌রে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION