1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন ২৫ ফেব্রুয়ারি - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

কোটালীপাড়ার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন ২৫ ফেব্রুয়ারি

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

কোটালীপাড়া সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে আগামী ২৫ ফেব্রুয়ারী। উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মিত এই জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জাদুঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে জাদুঘরটি নির্মিত হয়েছে বলে উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে।

শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়া হেমায়েত বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। এই বাহিনীতে থাকাকালীন সময়ে তিনি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাকিস্থানী বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন বলে জানান তাঁর সন্তান ও আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল।

তিনি আরো বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন হলেও ০৩ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলা হানাদার বাহিনী মুক্ত হয়। এরপর ০৭ ডিসেম্বর আমার বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়ায় তার কর্মস্থল খুলনায় চলে যান। ১৩ ডিসেম্বর খুলনার রুপসা নদীর পাড় থেকে হানাদার বাহিনীর সদস্যরা আমার বাবাকে ধরে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও বাবাকে খুঁজে পাইনি। আমার ধারণা হানাদার বাহিনী আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে খুলনার গল্লামারিতে মেরে ফেলেছে।’

আশুতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়ার নামে জাদুঘর নির্মাণ করায় আমরা আনন্দিত। এই জাদুঘরের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।’

হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়ার গ্রামে জন্ম হওয়ায় আমি গর্বিত। এই বীর যোদ্ধার নামে আমাদের গ্রামে স্মৃতি জাদুঘর নির্মাণ করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারী উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে এই জাদুঘরটির উদ্বোধন করবেন। সে সময় আরও ২৮টি প্রকল্পের উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরর স্থাপনের কথা রয়েছে তাঁর’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION