1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না’ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

‘টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না’

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না। যেই টিম ম্যানেজার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক, তার নির্দেশনায় যারা পরিচালিত- তাদের দ্বারা খেলা কোনভাবেই সম্ভব হয় না।

তিনি বলেন, উন্নয়ন সমৃদ্ধে দেশের মর্যাদাকে বিশ্বের কাছে জননেত্রী শেখ হাসিনা যে পরিমাপে নিয়ে গেছেন, তাতে এ দেশের জনগণ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্ত পুরস্কার দিবেন জনগণ।

রোববার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাহারোল উপজেলা উপজেলা নির্বাাহী অফিসার মো. নাইম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলার শাখার সভাপতি মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান।

আলোচনা শেষে বিজয়ী ১৬২ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION