1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সভাপতি মো. মামুন শেখ ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি জয়ধরের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু সহ ৭৫-এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি জয়ন্ত আচার্য, খন্দকার খালিদ আজিজ শিপু, কে এম মেহেদী হাসান কাজল, দীপঙ্কর গৌতম ও শেখ নাসির উদ্দীন। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, মাসুদ পারভেজ মিলন ও শেখ সোহেল রানা, কোষাধ্যক্ষ জাকির এইচ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী সুমন আহমেদ, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার জয়ধর (সুভাষ), জনকল্যাণ সম্পাদক এম শিমুল খান, প্রচার সম্পাদক এম মিজানুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খানম ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এনাম আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শুকুর আলী শুভ, নাজমুল হক সৈকত, মঞ্জুরুল আলম পান্না, সেলিম শেখ, এম এন জামান কামাল, সঞ্জয় বিশ্বাস, মাকসুদুর রহমান, আসাদুজ্জামান বিকু, কাজী জামশেদ নাজিম, আমিনুল ইসলাম, সোহানুর রহমান, মিজানুর রহমান মাসুম, শুভ খান ও আজিজুর রহমান টিপু প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION