1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন : এমপি গোপাল - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন : এমপি গোপাল

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭১ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যাদের জন্ম ক্যান্টনমেন্ট থেকে, যারা অস্ত্র দিয়ে ক্ষমতা দখলে অভ্যস্ত, তারা গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রকেই অপমান করা হয়। আর আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১১ ফেব্রæয়ারি ২০২৩) বিকেলে কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এমপি গোপাল আরও বলেন, বিএনপির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন। কারণ তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এতিমের টাকা আত্মসাৎ করেছে। তিনি বলেন, বিএনমপি ক্ষমতায় থাকাকালীন দেশে অরাজকতার রাজনীতি করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী দেশ পরিচালনায় দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। আওয়ামী লীগের বিকল্প এখনও কেউ হয় নাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখা সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাবলীগ সভাপতি মোহাম্মদ আসিফ রেজা রুবেল।

এসময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION