1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই হাজিপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭২)  নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
গুরুত্বর আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০)  জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক শান্ত মোটর সাইকেলযোগে জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় ওই মোটর সাইকেলটি বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান।
এ সময় চালক শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পরে গুরুত্বর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে চিকিৎসাধীন আছে।
কালাই থানার অফিসার ইনচার্জ, এস এম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION