1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; ড্রাইভার নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; ড্রাইভার নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কের তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার (৫০) নিহত ও হেলপার সাগর হোসেন (২০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি কাট বোঝাই ট্রাক (যশোর ট- ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার কাসেমপুর এলাকার রজব আলী সরদারে পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নিলদ্রী সুন্দর কুন্ডু বলেন, হাসপাতালে আনার পূর্বেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদারের মৃত্যু হয়েছে। আহত হেলপার সাগরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভাল।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, তালতলা পাওয়ার হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। ডায়েরি অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION