1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লখপুর আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

লখপুর আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে আন্তঃ ইউনিয়ন ওয়ার্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সোমবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ১নং ওয়ার্ড কে হারিয়ে ২নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা।

খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী মোঃ মোশারফ হোসেন,ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস,ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, শেখ আলী আহম্মেদ, শেখ সেলিম, কবির মোড়ল, মোঃ শাহিন ফারাজী, মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা, খুকুমনি বেগম ও মাহাম্মুদা বেগম।

খেলা পরিচালনা করেন মোঃ আজমল হোসেন, তাকে সহযোগীতা করেন মোঃ আরিফ শেখ ও খায়রুল আলম। খেলায় ১-০গোলে ২নং ওয়ার্ড বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION