1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া পৌরসভা কতৃপক্ষের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

নওয়াপাড়া পৌরসভা কতৃপক্ষের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার সকাল শেকে দুপুর পর্যন্ত পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত ও ড্রেনের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে শুরু করে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ডিএন মোড় নামক স্থানে পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা ভাঙ্গাসহ ড্রেনের উপর চলাচলের রাস্তায় ফেলে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, পৌরসভার পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ সূধীজন ও এলাকাবাসী।
এ ব্যাপারে  পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত জানান, বার বার লিখিত ও মৌখিক নোটিশ প্রদানের পরও অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা অপসারণ করেনি। শনিবার সকাল থেকে দুপুর অবধি স্বাধীনতা চত্বর থেকে ডিএন মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত এলাকায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে মালামাল জব্দ করাসহ স্থাপনা মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা উভয় দণ্ডিত করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION