1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে গোপন বৈঠক করার সময় জামায়াতের তিনজন গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

কালাইয়ে গোপন বৈঠক করার সময় জামায়াতের তিনজন গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়নের আমিরসহ তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। শনিবার (২৮ জনুয়ারি) বেলা ১১টায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভিতর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

ওই সময় ঘটনাস্থল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন- কালাই থানার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর বর্তমান আমির চেচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আঃ সোবাহান (৬১), জামায়াতে ইসলামীর সদস্য মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আঃ সোবাহান (৪৫), জামায়াতে ইসলামীর সদস্য থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৭১)।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টায় কালাই উপজেলায় মোলামগাড়ীহাট বাজার এলাকায় ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভিতর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সরকার বিরোধী কর্মকান্ডের পরিকল্পনা করছিলেন এমন গোপন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও কয়েকজন।

এ তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সরকার বিরাধী কর্মকান্ডের পরিকল্পনা করার সময় তিন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION