1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় দিনব্যাপি স্বেচ্ছাসেবকলীগের গনসংযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

বগুড়ায় দিনব্যাপি স্বেচ্ছাসেবকলীগের গনসংযোগ

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১৮ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: উন্নয়নের স্বার্থে বগুড়া সদর আসনে উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করুন বগুড়া সদর আসনে উপ নির্বাচনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, কাঠালতলা, থানা রোড সহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ করা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, কেন্দ্রিয় নেতা মেহেদী হাসান রবিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা আহসান হাবীব বাধন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এ কে এম এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মোকছেদুল ইসলাম মানিক, আবু বক্কর সিদ্দিকী স্বাধীন, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, বনি ছদর খুররম, আরিফুল হক বাপ্পী, দপ্তর মশিউর রহমান মামুন, আয়নাল হক নয়ন, প্রভাষক রাজু, মীর জেবায়ের জয়, মিনাহাজ্জুল হোসেন মিনহাজ, মোঃ লিটন শেখ, আরিফুল বারী আনজিল, সোহানুল ইসলাম, প্রসিনজিৎ রায় সন্জিত, বিজয় শেখ সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগকালে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির প্রতিক নৌকা। নৌকায় ভোট দিলেই উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বগুড়া সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিতে একজন দক্ষ যোগ্য প্রতিনিধি প্রয়োজন। নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু একজন পরীক্ষিত রাজনীতিবীদ, তাকে নির্বাচিত করলে বগুড়ার সার্বিক উন্নয়ন হবে। তাই উন্নয়নের স্বার্থে সঠিক সিদ্বান্ত নিতে হবে। বগুড়া সদর আসনে উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করে উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION