1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলালে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

ক্ষেতলালে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে থানার পশ্চিম পাশে সূর্যবান গ্রামের খোলা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জায়েদা কামাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন। এ সময় উপস্থিত সবার সম্মতিক্রমে খালেদুল মাসুদ আঞ্জুমানকে সভাপতি, আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান পার্থ ও আব্বাস আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সেই সঙ্গে প্রভাষক আব্দুল আলীমকে সভাপতি, নাফিউল হাদী মিঠুকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ক্ষেতলাল পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION