1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৮ বছর পরে বরাদ্দকৃত জমি ফেরত পেল ৪ বীরমুক্তিযোদ্ধা - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

৮ বছর পরে বরাদ্দকৃত জমি ফেরত পেল ৪ বীরমুক্তিযোদ্ধা

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৯২ জন পঠিত
  কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
প্রায় ৮ বছর আগে ভূমিহীন ও অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের নামে ১ নং খতিয়ানের খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেয় সরকার।কিন্তু বরাদ্দকৃত জমি প্রভাবশালীদের জবরদখলে থাকায় ভোগদখল নিতে পারিনি জাতীর সূর্য সন্তানেরা। বিষয়টি লিখিত আকারে উপজেলা প্রশাসনকে জানানো হলে।  আজ সোমবার (১৬ নভেম্বর)  সকালে জবরদখল মুক্ত করে বীরমুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দিয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামমীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, সার্ভেয়ার,থানা পুলিশ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় আট বছর পূর্বে কুমারখালীর পান্টি ইউনিয়নের নগরকয়া মৌজায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের নামে ২৫ শতাংশ, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর নামে ১৮ শতাংশ, বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলামের নামে ২২ শতাংশ এবং বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেনের নামে ২৫ শতাংশ ১ নং খাস খতিয়ানের জমি বরাদ্দ দেয় সরকার।কিন্তু বরাদ্দকৃত জামালের জমি প্রভাবশালী মতলেব মোল্লা, ইয়াকুবের জমি শ্রী শ্রী তারক চন্দ্র মন্ডল ও মাস্তান মোলা, শরিফুলের জমি মোঃ বিপুল এবং লোকমানের জমি আকাম উদ্দিন জোরপূর্বক জবরদখল করে রাখে।
এবিষয়ে ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, আমার পাঁচটি ছেলে।মাথা গোজার ঠাঁই নেই।সরকার ২৫ শতাংশ জমি দিছিল থাকার জন্য।কিন্তু প্রভাবশালীর জন্য দখল নিতে পারিনি।আজ এসিল্যান্ড স্যার জমি ফিরে দিল।বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বলেন, সাত বছর পরে বরাদ্দকৃত জমি ফেরত পেয়ে খুব ভাল লাগছে।ঘর বানিয়ে বাস করব। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান বলেন, ৮ বছর পূর্বে বীরমুক্তিযোদ্ধাদের নামে ১ নং খাস খতিয়ানের জমি বরাদ্দ দেওয়া হলেও তারা দখল নিতে পারিনি।লিখিত অভিযোগের ভিত্তিতে স্ব-স্ব নামে জমি ফিরিয়ে দেওয়া হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION