1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে এন্টি টেরোরিজম ইউনিট প্রধান-এর শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বঙ্গবন্ধুর সমাধিতে এন্টি টেরোরিজম ইউনিট প্রধান-এর শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘এন্টি টেরোরিজম ইউনিট’ -এর প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।

বুধবার (২৫ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে এ সময় তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন, টুঙ্গিপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

অতপর এটিইউ প্রধান (অতিরিক্ত আইজিপি) এস এম রুহুল আমিন গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। অতিরিক্ত আইজিপি ও তার সহধর্মিণী গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেস-এ পৌঁছালে সেখানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা পুলিশ অফিসার্স মেসে তিনি পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION