1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পূণ্যভূমি ফিলিস্তিনের আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এসময় গোপালগঞ্জ সাফায়াতিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার বিভিন্ন আলেমগণ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ্যাড. রাকিদুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ সহ
জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার আলেমগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুসলিম এতিমখানা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION