1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

গোপালগঞ্জে মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাদ আসর গোপালগঞ্জ নতুন বাজার রোড, বিসিক শিল্পনগরী ব্রীজের পাশে ইমরান, শরীফ, জোবায়ের হোসাইন, ইস্রাফিল ও ইউসুফের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরিশাল বাগধা কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আজম দাঃ বাঃ।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, ইসলামপুর (ভবানীপুর) মাদ্রাসার প্রধান মুফতি ও শাইখুল হাদীস আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী মহিববুল হক, কুমিল্লা’র হাফেজ মাওলানা আশরাফুল আলম মুবীন, কোটালীপাড়া উপজেলার হিরণ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা সাফায়াত হোসাইন, গোপালগঞ্জ থানা পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শিবলী আহমেদ, গোপালগঞ্জ কবর স্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী আল-আমীন।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মার্কেটের সাধারণ সম্পাদক ও সাইফুল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী আলহাজ্ব সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার।

এসময় লুৎফর রহমান, গোপালগঞ্জ মদীনাতুল উলূম নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহীম মাহমুদী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শেখ ফজলুল করিম সেলিম এমপি ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION