1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ছোট ভাইয়ের ছেলেদের রডের আঘাতে চাচা নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

গোপালগঞ্জে ছোট ভাইয়ের ছেলেদের রডের আঘাতে চাচা নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ছেলেদের হাতে আহত সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামে ভাইপোদের মারধরের শিকার হন মারা যাওয়া এই চাচা।

নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, সাইদুর রহমান সিদ্দিকীর সাথে বাড়ির জমি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রীর সাথে সাইদুরের ঝগড়াঝাঁটি হয়।

এর একপর্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দিলে তাকে পুনরায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।

গত ২৩ জানুয়ারি এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দিকী নামের একজনকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION