1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বদলি জনিত এ বিদায় সংবর্ধনার আয়োজন করে গোপালগঞ্জ বিচার বিভাগ।

গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো.হায়দার আলী খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বদলি জনিত বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, তার সহধর্মিণী ও দুই কন্যাকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষে বিজ্ঞ বিচারকগণ এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় এবং সহকারী জজ মাছুমা রহমানের যৌথ সঞ্চালনায় বদলিজনিত বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে -এর স্মৃতিচারণ করে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মাহাবুবুর রহমান, স্বপন কুমার ওঝা, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এম. জুলকদর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা পিয়া, সহকারী জজ মো.কামরুজ্জামান, সিনিয়র সহকারী জজ (সদর) মো.মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মো.সাঈদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ইব্রাহীম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

পরে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো.হায়দার আলী খোন্দকার সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে সকলে বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এছাড়াও গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে বিদায়ী জজ, তার সহধর্মিণী এবং দুই কন্যার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সকলেই বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে তিনি যেন আগামীতে বিচার বিভাগে বিচারপতি পদে নিযুক্ত হন সেই প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION