1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আবু ইব্রাহিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফিরোজ মামুন সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার শৈশব ও তারুণ্য অতিবাহিত করে নিজ যোগ্যতায় বিচার বিভাগে কর্মময় জীবন শুরু করেছিলেন। সরকারি চাকুরির সুবাদে গোপালগঞ্জে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে এ জেলায় দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যথাযথ মর্যাদায় বিচার বিভাগের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন, শাহাদাত বার্ষিকী সহ রাষ্ট্রীয় ও বিশেষ বিশেষ দিনগুলো গভীর শ্রদ্ধা ভরে পালন করেন। যা ইতোপূর্বে পরিলক্ষিত খুব একটা হয়নি। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় তার উদ্যোগে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION