1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে স্পিনিং কারখানায় আগুন পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অভয়নগরে স্পিনিং কারখানায় আগুন পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটর আগুন থেকে একটি স্পিনিং মিলের পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আল-হিকমা স্পিনিং মিলস্ লিঃ ঐ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে সাগর (১৯) নামের এক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার তুলা পুড়ে গেছে এবং পানিতে ভিজে অনেক তুলা নষ্ট হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয় ফয়ার এক্সটিংগুইশারর গ্যাস ও আগুনের তাপে সাগর নামে এক শ্রমিক আহত হয়েছেন। সে যশোর সদর উপজলার বসুন্দিয়া ইউনিয়নের ঘাপরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আল-হিকমা স্পিনিং মিলের ম্যানেজার কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ টন তুলা পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। যার মূল্য আনু ১৫ লাখ টাকা। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। শ্রমিক আহতর বিষয়টি তিনি এড়িয়ে যান।
এবিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মেজবাহ ফকির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে আমরা পৌঁছায় এবং আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION