1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বঙ্গবন্ধুর সমাধিতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাস্তবায়ন পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) -এর সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে সচিবের সহধর্মিনী মিসেস সেলিনা আফরোজ উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “ঘোনাপাড়া হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সমাধিসৌধ (শেখ লুৎফর রহমান সেতু এ্যাপ্রোচ সহ) সড়কাংশ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION