1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

মুকসুদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে কৃষি যন্ত্র দেয়া হয়।

এসময় কৃষকদের ৫০% ভর্তুকীতে ৪টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৬টি পাওয়ার থ্রেসার, ১টি মেইজ শেলার, ৫টি সিডার, ৩টি বেড প্লান্টার, ১টি পাওয়ার স্প্রেয়ার এবং ৪ টি পটেটো ডিগার দেয়া হয়েছে।

কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, এসি আই মটোর্সের ম্যানেজার, চিটাগাং বিল্ডার্সের ম্যানেজার সঞ্জয় সাহা প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, মুকসুদপুর উপজেলার প্রান্তিক ২৫ জন কৃষককে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। আরো আবেদন আছে কাগজপত্রের কাজ শেষ হলে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION