1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসী মা ও মেয়েসহ ৬ জন নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

বাউফলে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসী মা ও মেয়েসহ ৬ জন নিহত

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল: বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি অ্যাম্বুলেন্স ও এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাকের মধ্যে সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে  দুই জনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে । নাম জাহানারা বেগম (৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে। তারা আমেরিকা প্রবাসী।
গত তিন মাস আগে বাড়ি আসেন। নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।
নিহত জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী খান (৭৫) জানান, সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বোন জাহানারা বেগম অসুস্থ  হয়ে পরলে  তাকে বরিশালের  কলেজ এভিনিউর বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তার বোন ও ভাগ্নি ছাড়াও সাঙ্গে রাব্বি (২৮) নামের এক স্বজন ছিল।
এছাড়াও  অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ খবর শুনে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন। পরিবারে শোকের মাতম চলছে।
এদিকে নিহত জাহানারা বেগমের স্বামীর বাড়ির এক স্বজন জানিয়েছেন  নিহত মা ও মেয়ের লাশ রাতেই কাছিপাড়া  ইউনিয়নের  কারখানা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। এই মর্মান্তিক ঘটনার খবর শুনে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION