1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়ায় মালামালসহ গ্রেফতার ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

কচুয়ায় উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়ায় মালামালসহ গ্রেফতার ১

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৬০ জন পঠিত
মো.হারুনুর রশিদ , কচুয়া :  চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের চুরি হওয়ার মালামাল সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি জানান, রবিবার (৪ ডিসেম্বর) আমরা বিশ্বস্তসুত্রে খবর পেয়ে চোর একই ইউনিয়নের গোহট গ্রামের কাজী বাড়ির মফিজুর রহমানের ছেলে মোঃ শাহজালাল বাবু (৩০) হাজীগঞ্জ বাজারে একটি ইলেক্ট্রনিক্স দোকানে চুরি হওয়া মালামাল বিক্রি করতে গেলে আমরা হাজীগঞ্জ থানা পুলিশ কে অবগত করলে পুলিশ তাৎক্ষনিক এসে মালামাল সহ তাকে আটক করে।
পরে কচুয়া থানায় শাহজালাল কে প্রেরন করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করে। মামলা নং-০৫ তারিখ-০৪/১২/২০২২ইং। সোমবার (৫ ডিসেম্বর)  তাকে  আদালতে সোপর্দের মধ্য দিয়ে চাঁদপুর জেলা হাজতে প্রেরন করা হয়।
মামলার অভিযোগে প্রকাশ, বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় হতে ৪ ডিসেম্বর সকাল অনুমান ৯ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাত নামা চোর বা চোরেরা বিদ্যালয় সহকারি শিক্ষকদের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শিক্ষকদের ড্রয়ার ভেঙ্গে রক্ষিত নগদ অনুমান ১০ হাজার টাকা এবং বিদ্যালয়ের ল্যাব কক্ষের পিছনের জানালার গ্রিল ভেঙ্গে ৩টি সরকারি ল্যাপটপ ও অন্যান্য মালামাল সহ যার অনুমান মূল্য প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ৫’শ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তবে সরজমিনে গেলে জানা যায়, ল্যাব কক্ষের একটি জানালার গ্রিলের দু’টি পাত ভেঙ্গে কক্ষের ভেতরে টেবিলে উপর পড়ে থাকলেও জানালা বন্ধেই ছিলো এবং কক্ষের দরজায়ও তালাবদ্ধ ছিল। যাহা রবিবার সকাল ৯ টায় প্রধান শিক্ষক অফিসে এসে কক্ষের তালা খুলে দেখতে পায়।
কিভাবে ল্যাব কক্ষে চোর ঢুকল এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান এ ইউনিয়নে সম্প্রতি থেকে প্রতিনিয়ত দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেই আসছে। প্রতিকারের কেউ নেই।
বিদ্যালয়ের নাইটগার্ড রুহুলামিন জানান, আমিতো পাহারায় ছিলাম কিভাবে চুরি হল কিছুই জানিনা।
 মামলার তদন্তকারী এসআই জয়নাল আবেদীন জানান, আটককৃত আসামী শাহজালাল বাবু কে জিজ্ঞাসাবাদে চুরি ঘটনার সাথে জড়িত ২ জনের নাম বলেছে। তারা হলেন-কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোড জসিম ও হাজীগঞ্জ রাধুনিমুড়ার দেলায়ার হোসেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION