1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় হত্যা মামলায় দুইজন'র যাবজ্জীবন - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

কুষ্টিয়ায় হত্যা মামলায় দুইজন’র যাবজ্জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৯৩ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অন্যজনকে বেকসুর খালাস দেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর)  বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্তরা হলো- আছান আলী শেখ উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে ও মো. সেলিম পলাতক রয়েছে। তিনি লাহিনী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, টাকাপয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় নিজ বাড়ি থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামিরা। পর দিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠের ধান ক্ষেতের আইল থেকে আতিয়ারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করে। আদালতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামি রেজাউলকে বেকসুর খালাস দেন আদালত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION