1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় নিয়ে দু’পক্ষের সংর্ঘষ, নিহত ১, আহত ৬ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় নিয়ে দু’পক্ষের সংর্ঘষ, নিহত ১, আহত ৬

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৫০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আবু কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ঐ গ্রামের মোঃ কাজেম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, কাঁচনা গ্রামের হারুনের স্ত্রী রোকেয়া (৩৫), মোখলেছের ছেলে সুহেল(২৮), নিহত আবু কালামের ছেলে মুরাদ(২১), মৃত তনছেরের ছেলে জোবায়ের(৫০), নইমুদ্দিনের ছেলে ফারুক(৪৫) ও ফারুকের ছেলে রবিউল (২২)।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জয়পুরহাট সদর ও বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান, বগুড়া সদরের রনির সঙ্গে উপজেলার কাঁচনা গ্রামের ফারুক হোসেনের (রনির খালু) বাড়ীতে আসা যাওয়ার সুবাধে ঐ গ্রামের হারুনের মেয়ে (১৫) এর সাথে পরিচয় হয়।
এই পরিচয়ের সুবাদে মোবাইল ফোনে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই এক পর্যায়ে গত ৪মাস পূর্বে তারা পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে। এদিকে অপ্রাপ্ত মেয়ের এই বিয়ে মেনে নিতে না পেরে হারুন একটি মামলা করে সেই মামলায় রনি বর্তমানে জেল হাজতে রয়েছে।
এই বিষয়টিকে কেন্দ্র করে আজ সকালে ফারুক আর হারুনের মধ্যে বিবাদের সুত্রপাতের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয় এতে উভয় পক্ষের ৬জন আহত হয় এদের মধ্যে আবু কালাম গুরুত্বর আহত হলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION