1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

কুষ্টিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬০৩ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও নসিমন (স্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান) এর মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক মনোয়ার হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনে থাকা ৯ জন যাত্রী আহত হয়েছেন। এসময় বেশ কিছুক্ষন কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।  সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।  নিহত মনোয়ার হোসেন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সোবাহান ফকিরের ছেলে।তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে ৫জন নারী এবং ৪জন পুরুষ।  নসিমনে থাকা কয়েকজন যাত্রী জানায়, চুনিয়াপাড়া থেকে একটি নসিমন ভাড়া করে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকায় একজন আত্মিয় মারা গেছেন তাই দেখতে যাচ্ছিলাম আমরা। পথিমধ্যে বটতলা হঠাৎ একটি ট্রাকের সাথে থাক্কা লাগে।  মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক মনোয়ার হোসেন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেই সাথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যানচলাচল স্বাভাবিক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION