1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে ডিবি পুলিশের ২ ভুয়া সদস্য আটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

কুষ্টিয়ার মিরপুরে ডিবি পুলিশের ২ ভুয়া সদস্য আটক

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৬৬৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুই ভুয়া সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (০৭ নভেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক দু’জন হলেন- কুষ্টিয়ার শহরের পশ্চিম মজমপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মিশুক রহমান (৩৩) ও একই এলাকার শাহিনুর আলমের ছেলে ওরফে আকাশ (২৭)।
স্থানীয়রা জানান, শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরুবাহী একটি গাড়ির লোকজনের কাছে মাস্ক আছে কি-না তা চেক করছিলেন মিশুক ও অভি। সে সময় মাস্ক না থাকার কারণে এক গরু ব্যবসায়ীকে জরিমানা করেন তারা। তখন জরিমানার টাকা গুণে দিতে দেরি হলে তারা গরুর গাড়ির চালকের কাছ থেকে সাত হাজার ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতা ওই দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার কুণ্ডু  জানান, আটক দু’জনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION