1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে মানউন্নয়ন পরীক্ষা গ্রহণের অনুমতি - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে মানউন্নয়ন পরীক্ষা গ্রহণের অনুমতি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৬৮৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রিটেক ও মানউন্নয়ন  পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ইবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের পর করোনার কারণে বেশ কয়েকটি বিভাগের রিটেক ও মানউন্নয়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় সভাপতিদের সঙ্গে বসেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন প্রশাসন।
পরীক্ষায় একত্রে ১০ জনের বেশি শিক্ষার্থী অংশ নিতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনে ও কোনো ধরনের আবাসিক সুবিধা ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে- এ সিদ্ধান্ত দেয় প্রশাসন। এরই মধ্যে আমরা স্ব স্ব বিভাগ বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছি।
আবুল কালাম আজাদ আরও বলেন, মানোন্নয়ন ও রিটেক নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করবেন। পাশাপাশি বিভাগীয় একাডেমিক সভার সুপারিশ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জানাবেন। বিভাগের সুপারিশে এবং উপাচার্যের অনুমতিক্রমে ওই বিভাগের পরীক্ষা নেওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION