1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৬৪৮ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ইয়াসিন মোল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ৫ নভেম্বর  বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আদালতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত আসামি ইয়াসিন মোল্লা ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা এলাকার মৃত ইছাহক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় ইয়াসিন মোল্লা। এ ঘটনায়ী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায়মামলা দায়ের করেন। ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর ইয়াসিন মোল্লাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। তবে আসামী ইয়াসিন মোল্লা পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION