1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রাক- এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

কুষ্টিয়ায় ট্রাক- এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৭৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে ট্রাক ও এ্যাম্বুলেন্সের  মুখোমুখি সংঘর্ষে চালকসহ অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। হতাহতদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক মফিজ ও তার পাশে বসে থাকা টিপুর পরিচয় জানা গেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। একজন রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনা মানষিক হাপাতাল থেকে নিজ এলাকায় ফিরছিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি থানার লক্ষীপুর এগারমাইল ব্রিজের কাছে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত এবং আহত হয়েছেন একজন।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চালক সহ অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন একজন। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে ওসি মুস্তাফিজুর রহমান জানিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, ইফাদ নামে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স পাবনা থেকে নড়াইল যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার লক্ষীপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভেতরে পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। একে একে এক নারীসহ পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে দেবার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিহতদের মৃতদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION