1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ওজন কমান আনারস খেয়ে - Bangladesh Khabor
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জিয়া উদ্যানে বৃক্ষরোপন-ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন প্রধানমন্ত্রী আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির দুই বছরের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে হুমায়ুন কবিরের সই তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ বিদ্যুৎ ও গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওজন কমান আনারস খেয়ে

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৫৩৭ জন পঠিত

লাইফস্টাইল ডেস্ক: গরমের একটি অন্যতম স্বাস্থ্যকর ফল হচ্ছে আনারস। আনারস খাওয়া শরীরে জন্য অত্যন্ত জরুরি। কারণ এতে রয়েছে রোগ প্রতিরোধ করার দারুণ ক্ষমতা। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত আনারস খাওয়া উচিত।

এছাড়াও আনারসের আরো কিছু গুণাগুণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেই গুণাগুণ সম্পর্কে বিস্তারিত-

হজমশক্তি বাড়ায়

আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে।

দাঁত ও মাড়ির সুরক্ষায়

আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। মাড়ির যেকোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে।

হাড়ের সুস্থতায়

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাংগানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাংগানিজ হাড়কে করে তোলে মজবুত। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যেকোনো রোগ প্রতিরোধ করা সম্ভব।

পুষ্টির অভাব দূর করে

আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এই সব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এইসব পুষ্টি উপাদানের অভাব থাকবে না।

ওজন কমায়

শুনতে বেশ অবাক লাগলেও আনারস আমাদের ওজন কমানোয় বেশ সাহায্য করে। কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট। সকালের যে সময়ে ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাদে আনারস ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর। তাই ওজন কমাতে চাইলে আনারস খান।

চোখের স্বাস্থ্য রক্ষায়

বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আনারস ম্যাক্যুলার ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের রক্ষা করে। এই রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যাই। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়। এতে সুস্থ থাকে আমাদের চোখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION