1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড্রাগন ফলের পুষ্টিগুণ ও উপকারিতা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ড্রাগন ফলের পুষ্টিগুণ ও উপকারিতা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪১৫৪ জন পঠিত

দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল ড্রাগন। এ ফল বিদেশি হলেও এখন দেশেই এর চাষ হচ্ছে। দিনদিন সবার কাছে এ ফল বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে।

লাল টুকটুকে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।

পুষ্টি সমৃদ্ধ ড্রাগন ফলে ভিটামিন সি-র পরিমাণ এতো বেশি থাকে যে, যা একটি কমলা ও তিনটি গাজরে একত্রে পাওয়া যায়।

ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল করে ও দাঁত সুন্দর করে।

ড্রাগন ফলে রয়েছে লাইকোপিন। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে লাইকোপিন গ্রহণ করলে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমে যায়। তাই স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে প্রতিদিন একটি ড্রাগন ফল গ্রহণ করা উচিত। এছাড়া ড্রাগন ফলে রয়েছে উচ্চমাত্রায় আয়রন, যা আমাদের রক্তস্বল্পতা দূর করতে সক্ষম। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা যদি প্রতিদিন একটি ড্রাগন ফল খান তাহলে এনিমিয়া থেকে অনেকাংশে দূরে থাকতে পারবেন।

ড্রাগন ফলে রয়েছে পটাশিয়াম যা আমাদের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। ড্রাগন ফল খারাপ কোলেস্টেরলকে দূর করে শরীরকে সুস্থ রাখে এবং ভালো কোলেস্টেরলকে উন্নত করে। ড্রাগন ফলে যেহেতু কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ কম তাই ডায়াবেটিস রোগীরা অনায়াসে এটি গ্রহণ করতে পারবেন। এতে কোনোরকম সুগার লেভেল ফল করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION