1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্ষবরণে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বর্ষবরণে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫৬৫ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ দুই বছর পর বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে বগুড়াবাসী। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯-কে বরণ করতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়। প্রত্যেকের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি। নানা প্রতীক, চিত্র আর মুখোশের মাধ্যমে সেখানে অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়; প্রার্থনা করা হয় সত্য, সুন্দর এবং মঙ্গলের জন্য।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক,  পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ  জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশ নেন। শোভাযাত্রা শেষে শহীদ খোকন পার্কে বর্ষবরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION