1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে প্রথমবার চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

দেশে প্রথমবার চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে প্রথমবারের মতো সেন্টার বেইজড ৭৫০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হতে যাচ্ছে ।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা ও বিবিধ বিষয়ে একটি মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আগামী মাসের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে চালু হতে যাওয়া এই হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এই হাসপাতাল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই সুপার স্পেশালাইজড হাসপাতাল। রোগীদের সেবার স্বার্থে যা যা করণীয়, হাসপাতাল প্রশাসন তাই করবে। হাসপাতাল পরিচালনা নির্বিঘ্ন রাখতে দক্ষ জনবল নিয়োগ করা হবে।

এই হাসপাতালে বিদেশি দক্ষ জনবল নিয়োগ প্রসঙ্গে শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবার জন্য ইতিমধ্যে এই হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। অনেকে প্রশিক্ষণরত অবস্থায় আছেন। এর বাইরেও বিদেশি দক্ষ জনবল এখানে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকেরা সুপার স্পেশালাইজড এ হাসপাতাল পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন সুপারিশ করেন।

বিশেষজ্ঞদের সুপারিশ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারফুদ্দিন আহমেদ।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION