1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গীতে মোংলা বন্দর নতুন মাত্রায় - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গীতে মোংলা বন্দর নতুন মাত্রায়

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার ফলে মোংলা বন্দর আজ নতুন মাত্রায় উপণীত হতে চলেছে। ২০০৯ সালে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে এ সমুদ্র বন্দরে নতুন করে প্রাণসঞ্চার হয়। মৃতপ্রায় এ বন্দরকে জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন।

তিনি বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্পের কাজ বিগত বেশ কয়েক বছর যাবৎ চলমান রয়েছে। বন্দরের অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকার সহায়ক জাহাজ ও বোট সমৃদ্ধ বহরে জন্য বিভিন্ন ধরণের ছোট-বড় জাহাজ, যন্ত্রপাতি ক্রয়, টাগ বোট সংগ্রহ এবং ড্রেজিং প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে মোংলা বন্দরের জন্য ১৭৪ কোটি ব্যয় দুটি বোলার্ড পুল টাগবোট সংগ্রহের চৃক্তিপত্র স্বাক্ষর শেষে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং চিউ লি শিপইয়ার্ডের পক্ষে স্থানীয় প্রতিনিধি ই-ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান তরফদার রুহুল আমীন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দীন চৌধুরী এ সময় উপন্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড গ্রহণ করেছে। চলমান বৈশ্বিক মহামারির মধ্যেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION