1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রামপালে ৪০০ কেভি সুইচইয়ার্ড-ইন্টারকানেক্টিং ট্রান্সফরমার সক্রিয় - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

রামপালে ৪০০ কেভি সুইচইয়ার্ড-ইন্টারকানেক্টিং ট্রান্সফরমার সক্রিয়

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প চলমান। বুধবার (৭ এপ্রিল) এ প্রকল্পে ৪০০ কেভি সুইচইয়ার্ড ও ইন্টারকানেক্টিং ট্রান্সফরমার সক্রিয় করা হয়েছে।

মৈত্রী সুপার তাপবিদ্যুৎ প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে মৈত্রী প্ল্যান্ট সাব-স্টেশনের ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড ও ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারে বিদ্যুৎ প্রবাহ স্থাপন করা হয়।

প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ, ভেল ইন্টারন্যাশনাল অপারেশনস হেড শ্রী ডি কে দুবে এবং ভেল প্রকল্প প্রধান শ্রী উদয় শঙ্কর।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড ও ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারের মাধ্যমে পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে দেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করছে, যাতে দেশের পাওয়ার গ্রিড করপোরেশন খুলনার দিকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মেটাতে সক্ষম হবে।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (ভেল) মাধ্যমে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যেটি ভারতের এনটিপিসি লিমিটেড ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের (বিপিডিবি) যৌথ উদ্যোগের কোম্পানি।

অত্যাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির সঙ্গে যেন পরিবেশগত প্রভাবগুলো সক্রিয়ভাবে কমানো যায়, সেই লক্ষ্য নিয়ে স্থাপন করা হচ্ছে পাওয়ার প্ল্যান্টটি। একই সঙ্গে সীমিত বিকল্প জ্বালানিহীন একটি দেশে কয়লা বিদ্যুৎ উৎপাদন চালু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION