1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আবাসন সংকটে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

আবাসন সংকটে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৮৭ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা দীর্ঘদিন আবাসন সংকট রয়েছে। ২২ জন চিকিৎসকের মধ্যে ৪ জন চিকিৎসকের থাকার ব্যবস্থা রয়েছে। বদলীজনিত ছাড়পত্র নিয়ে একজন চিকিৎসক দীর্ঘদিন সরকারি আবাস না ছাড়ায় এ সংকট আরো ঘণীভূত হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২২ জন চিকিৎসকের মধ্যে মেডিকেল অফিসার ১৭জন, বিশেষজ্ঞ চিকিৎসক ৪জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে ১জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য বরাদ্দকৃত বাসভবন ২০০৫ সালে পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ এবং বাসভবন নির্মাণের চাহিদাপত্র দিলে তা আজও বাস্তবায়ন হয়নি। ২০০৬ সালে হাসপাতালে চার জন চিকিৎসকের থাকার ব্যাবস্থা হলেও পরে দীর্ঘ ১৭ বছরেও নতুন কোন ভবন নির্মাণ না করার ফলে কর্তব্যরত চিকিৎসকদের থাকতে হয় বাসাভাড়া। এর ফলে নারী চিকিৎসকদের নাইট ডিউটির শেষে ঝুঁকি নিয়ে বাসায় ফিরতে হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা যায়, ডা. মৌসূমী ইয়াসমীন ২০২১ সালের ১ জুলাই ‘ডি ল্যাবরেটরী মেডিসিন’ বিষয়ে ২ বছরের ডিপ্লমা কোর্সে সংযুক্ত হওয়ার কথা রয়েছে।কোর্সে অংশগ্রহণ করার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ৬ জানুয়ারি ছাড়পত্র গ্রহণ করলেও এখন পর্যন্ত তিনি সরকারি বাসভবন দখল করে বসে আছেন। এতে কর্তব্যরত ডাক্তারদের বাসা ভাড়া করে বাইরে থাকতে হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক।

এ বিষয়ে ডা. মৌসূমী ইয়াসমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার একটি সন্তান অটিজমের আক্রান্ত এবং শাশুড়ী দুর্ঘটায় পা ভাঙার কারনে বাসা ছাড়তে পারেন নি। তবে তিনি কর্তৃপক্ষের কাছে সময় চেয়ে আবেদন করেছেন। অল্পকিছু দিনের মধ্যে তিনি বাসা ছেড়ে দেবেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহিবুল্লাহ বলেন, ‘সিভিল সার্জন মহোদয়ের মৌখিক নির্দেশ অনুযায়ী গত ২৮ মার্চ ডা. মৌসূমী ইয়াসমীনকে ৩১ মার্চের পর্যন্ত সময় বেধে দিয়ে সরকারি কোয়াটার ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বর্তমানে বাসায় অবস্থানের যৌক্তিক কোন কারণ না দেখাতে পারলে তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে
তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION