1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ধান কেটে দিলেন এমপি জিলানী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ধান কেটে দিলেন এমপি জিলানী

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে নিজের জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের জননী ও বিধবা নারী নমিতা বিশ্বাস (৫০)।

এমন খবর পেয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে নেমে তার জমির ধান কেটে দেন।

বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে বিধবা নারী নমিতা বিশ্বাসের প্রায় ২ বিঘা জমির ধান কাটায় অংশ নেন এমপি এস এম জিলানী ও বিএনপি নেতাকর্মীরা।
ধান কাটার এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ধান কাটা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে বসে কৃষকদের সাথে সকালের খাবার খান এবং কৃষকের বাড়িতে ধান পৌছে দেন এস এম জিলানী।
বিধবা নারী নমিতা বিশ্বাস বলেন, আমার তিন মেয়ে সন্তান। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। বর্তমানে ধান কাটার শ্রমিকের মজুরি প্রায় ১২০০ টাকা হওয়ায় জমির ধান কাটতে পারছিলাম না। এদিকে বৃষ্টির কারণে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল। পরে এমপি এস এম জিলানী খবর পেয়ে নেতাকর্মীদের নিয়ে এসে আমার ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন। এতে আমি অনেক উপকৃত হয়েছি।

ধান কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এস এম জিলানী বলেন, চলতি মৌসুমে কৃষকরা তীব্র শ্রমিক সংকটে ভুগছেন। অনেকেই টাকা দিয়েও সময়মতো ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। বিশেষ করে গরিব ও অসহায় কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। তাদের এই দুর্ভোগ কমাতেই দলীয়ভাবে আমরা মাঠে নেমেছি।

যেসব কৃষক শ্রমিক সংকট বা আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি।তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন,ধান কাটার পুরো মৌসুমজুড়ে দলীয় নেতাকর্মীরা কৃষকদের সহায়তায় মাঠে থাকবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার এভাবে মাঠে নেমে অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেওয়ায় এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। এতে কৃষকদের প্রতি সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION