1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় চরাঞ্চলে শষ্য উৎপাদনে উদ্ভাবনী ব্যবস্থাপনায় কর্মশালা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ায় চরাঞ্চলে শষ্য উৎপাদনে উদ্ভাবনী ব্যবস্থাপনায় কর্মশালা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫২৬ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বাংলাদেশের চরাঞ্চলে শষ্য উৎপাদনের জন্য উদ্ভাবনী ব্যবস্থাপনার প্রয়োগের বিস্তৃতি শীর্ষক গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)। বুধবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এবং বেসরকারি প্রতিষ্ঠান সার্ডা’র যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেজিএফ’র নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও পরিচালক (গবেষণা) ড. এ কে এম আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কেজিএফ’র পরিচালক ড. মো. আক্কাস আলী, প্রকল্পের কো-পিআই প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, পিআই প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. দুলাল হোসেন।

কর্মশালায় গত তিন বছর ধরে চলমান প্রকল্পটির মাধ্যমে চরাঞ্চলে উৎপাদিত কৃষি ফসল মিষ্টি আলু, কাউন, ছয়াবিন, বাদাম, ভুট্টাসহ অন্যান্য ফসল কম খরচে এবং জৈব সার ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ন্যায্যমূল্যে ফসলের বিক্রি নিশ্চিতকরণের বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

এ ছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর মাজবাড়ির হাবিবর রহমান, আব্দুল হামিদ, হারুন, চর শালুকার বুলু, শাহাদত হোসেন, চর নাওভাঙ্গার শাহিনসহ বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুর সদর উপজেলার প্রকল্প এলাকা থেকে আগত কৃষকরা উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালায় বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার কৃষি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION