1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইন কমিশন চেয়ারম্যানের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইন কমিশন চেয়ারম্যানের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪১৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি কমিশনের সদস্য সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, সচিব (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমানসহ কমিশনের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে আইন কমিশনের চেয়ারম্যান সবাইকে নিয়ে ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলমাচ হোসেন মৃধা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলামসহ আইন কমিশনের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের আগে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক সমাধি সৌধ মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION