1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির বর্ণাঢ্য র‌্যালি - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির বর্ণাঢ্য র‌্যালি

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে মিন্টো রোডে অবস্থিত ডিএমপির হেডকোয়ার্টার্স থেকে র‌্যালিটি শুরু হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ র‌্যালিতে নেতৃত্ব দেন। এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় র‌্যালিটি। এছাড়া ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সেখানে এক নাগরিক সম্মেলনের আযোজন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইজিপি ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পথচলার ৪৬ বছর পূর্ণ হয়েছে গত ১ ফেব্রুয়ারি। ‘শান্তি শপথে বলীয়ান’ শীর্ষক মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ছয় হাজার জনবল নিয়ে কাজ শুরু করে পুলিশের এই ইউনিট। তারপর থেকে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে ডিএমপি। বর্তমানে ডিএমপিতে মোট জনবল ৩১ হাজার ৬৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION