1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাদান - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাদান

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: উত্তরার পর রাজধানীর মিরপুর জোনে শুরু হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনার টিকাদান কর্মসূচি। এর মধ্য দিয়ে মিরপুরের প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে এরই মধ্যে জড়ো হয়েছে ব্যবসায়ীরা। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ দেখিয়ে তাৎক্ষণিক নিবন্ধন শেষে টিকা নিতে পারছেন তারা।

কর্মসূচি বাস্তবায়নে মিরপুর এলাকার ৫টি কেন্দ্রে চলছে টিকাদান। চলবে বেলা ৪টা পর্যন্ত।

কেন্দ্রগুলো হলো মিরপুর-১ এর শাহআলী সিটি কর্পোরেশন মার্কেট ও বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর-২ এর মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০ এর শাহ্আলী প্লাজা এবং মিরপুর-১১ এর জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় করোনা রোধে রাজধানীর দোকান মালিক ও কর্মচারীদের টিকা দেয়া শুরু হয়।

সেদিন বিভিন্ন শপিংমল-মার্কেটের কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্ন কর্মীসহ ফুটপাতের হকাররাও টিকা নেন। টিকাগ্রহীতাদের দেয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION