1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসির নতুন দুই সদস্যের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসির নতুন দুই সদস্যের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নবনিযুক্ত দুই সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন ও অধ্যাপক মুবিনা খন্দকার।

শুক্রবার বেলা ১টায় পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময়ে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

অধ্যাপক দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং অধ্যাপক মুবিনা খন্দকার মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক দেলোয়ার হোসেন ও অধ্যাপক মুবিনা খন্দকারকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেন। নতুন এ দুই সদস্যসহ সরকারি কর্মকমিশনের সদস্য সংখ্যা হলো ১৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION