1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘সন্তানদের নিয়ে আর কতদিন পথে পথে ঘুরবো’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

‘সন্তানদের নিয়ে আর কতদিন পথে পথে ঘুরবো’

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৪২৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার: ‘স্বামী বিদেশ থাকেন। বাড়িতে আমি আমার তিন সন্তান নিয়ে বসবাস করি। ১৭ বছরের সংসার। তিল তিল করে সোনা-গয়না, খাট-পালঙ্ক, টিভি-ফ্র্রিজ ও সুন্দর একটি ঘরসহ সব কিছুই করেছিলাম। কোনো কিছুই নেই। মন্টু-রাশিদার লোকজন সবকিছু লুট করে নিয়ে গেছে। এখন আমি তিন সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছি’। এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন খাদিজা বেগম (৩৫)।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। খাদিজা বেগম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামের বাসিন্দা প্রবাসী বাশার মোল্লার স্ত্রী।

তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে জয়ী প্রার্থী মাহমুদা খানমকে আমরা ভোট দিয়েছি। এজন্য ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থী রাশিদা বেগম ও তার স্বামী মন্টু শেখের লোকজন আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমরা ২৫টি পরিবার এখন বাড়ি ছাড়া। প্রাণে বাঁচতে আমরা প্রায় একমাস ধরে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত মমতা বেগম (৬০) বলেন, ‘আমার ৪টি ছেলে বিদেশ থাকে। নির্বাচনের দিন রাতে মন্টু-রাশিদার লোকজন আমাদের বাড়িতে হামলা করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। তারা বাড়িত মহিলা ও শিশুদের মারধর করে। এখন বাড়িতে থাকতে পারছি না। প্রশাসনের কাছে এই হামলা ও লুটপাটের বিচার চাই।’

হামলার শিকার মালা বেগম (২৫) বলেন, ‘মন্টু ও রাশিদার লোকজন শুধু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেননি, তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি।’

এবিষয়ে হিরণ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ আসনের সদস্য পদে পরাজিত প্রার্থী রাশিদা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানান, ‘অভিযোগের তদন্ত চলছে। যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গৃহবধূ শান্তা বেগম, জরিনা বেগম বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION