1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় উপকূলীয় নদী সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কুয়াকাটায় উপকূলীয় নদী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪৫৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  ‘নদী বাঁচলে, বাঁচবে উপকূল’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনের উপকূলীয় নদী সম্মেলন শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে শেষ হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় আন্ধারমানিক নদী পরিভ্রমণের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়।

শনিবার সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল গ্রেভার ইনের হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ এবং সৈকতে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শেষ হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া, ওয়াটার কিপার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী শরীফ জামিল ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী এবং উপকূলের অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। এছাড়া আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মান্নু ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

সভায় আলোচকরা বলেন, জলাবায়ু পরিবর্তনের কারণে উপকূলের প্রাণ-প্রকৃতি আজ বিপন্ন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকা ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION