1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নদী পার হলেই শ্বশুর বাড়ি, হেলিকপ্টার নিয়ে আনলেন বউ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নদী পার হলেই শ্বশুর বাড়ি, হেলিকপ্টার নিয়ে আনলেন বউ

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ জন পঠিত

বর ও কনের বাড়ির মাঝে বুক চিরে আছে মধুসতি নদী। খেয়া পার হলেই বর যেতে পারবেন শ্বশুর বাড়ি। কিন্তু না; বউ আনবেন হেলিকপ্টারে! মাত্র ৩০০ মিটার দূরত্বের জন্য হেলিকপ্টার ভাড়া করে আলোচনায় এক তরুণ।

রোববার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, এ কাণ্ড ঘটিয়েছেন উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের তোয়াজ শেখের ছেলে ব্যবসায়ী মো. মিরাজ শেজ। মূলত বাবার ইচ্ছে অনুযায়ী এ তরুণ হেলিকপ্টারে নববধূকে আনতে যান। অন্যদিকে কনের উত্তর গঙ্গারামপুর গ্রামের আজাদ খোন্দকারের মেয়ে আফরিন আক্তার।

পাত্রের স্বজনরা জানান, বরযাত্রীর অনুষ্ঠানে যেতে রাজধানী থেকে ১ লাখ ২০ হাজার টাকায় ভাড়ায় করা হয় হেলিকপ্টার। দুপুরের আগেই হেলিকপ্টারটি বরের বাড়ি দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের জুট মিল সংলগ্ন মাঠে অবতরণ করে।

জানা যায়, দুপুরে বর তার ভাই-বোনকে নিয়ে হেলিকপ্টারে করে কনের বাড়ির উদ্দেশে রওনা হন। দূরত্ব মাত্র ৩০০ মিটার দূরত্বে হলেও উড্ডয়ন সুবিধা ও অন্যান্য কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকা ঘুরে হেলিকপ্টারটি উত্তর গঙ্গারামপুর গ্রামের কনের বাড়ির পাশে অবতরণ করে। এ সময় হেলিকপ্টার দেখতে শত শত স্থানীয় মানুষের ভিড় জমে।

এ বিয়ের অনুষ্ঠানে গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মিনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এম মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION