1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

গোপালগঞ্জে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৩২ জন পঠিত

কে এম সাইফুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি নদীর উপর অবস্থিত চাপাইল ব্রিজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ড্রেজার মালিক জসিম সিকদারকে (৩৯) আটকের পর এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় বালু উত্তোলনের চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এ জরিমানা করেন।

আটক জসিম সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের নজরুল সিকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীর উপর অবস্থিত চাপাইল ব্রিজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল কয়েকটি ভাটায়।

এতে হুমকির মুখে পড়েছে চাপাইল ব্রিজ ও বাইপাস সেতু। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মালিক জসিমকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে জলমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া বালু উত্তোলনকারী চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION